বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

বিহারীপুর-খুঁজারগাঁও যুব কল্যাণ পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৪৯৭ বার পঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া দিন মজুর ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে “বিহারীপুর-খুঁজারগাঁও যুব কল্যাণ পরিষদ”।

অাজ সোমবার দুপুর ১২টার দিকে বিহারীপুর স্কুল মাঠে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ১ কেজি অালু, ১ কেজি ডাইল ও ১ কেজি পেঁয়াজ করে প্রায় ৭০টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যুব কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া ও মোঃ ছালেক মিয়ার পরিচালনায়, সভাপতি মোঃ আজগর আলীর সভাপতিত্বে উক্ত বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন, ভাদেশ্বর ইউপি’র ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ তাজুল ইসলাম দুলাল, সাংবাদিক দিদার এলাহী সাজু, টিপু সুলতান জাহাঙ্গীর, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ হামিদ, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ শফর আলী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আপ্তাব আলী, যুব কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক মোঃ হিরা মিয়া, সদস্য মোঃ আঃ হক, মোঃ ফরিদ মিয়া সহ প্রমূখ।

এ সময় উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ তাজুল ইসলাম দুলাল বলেন, করোনা ভাইরাসের কারণে দিনমজুরদের কাজ কমে গেছে। এসব অসহায় মানুষের পাশে দাঁড়াবার এখনই সময়। এই সংকটময় মুহুর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

বিহারীপুর-খুঁজারগাঁও যুব কল্যাণ পরিষদের পক্ষথেকে আমরা আজ প্রায় ৭০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরেছি। আগামীতে যুব কল্যাণ পরিষদসহ আমরা সমাজের বিত্তবানরা আরো মানুষকে সহায়তা করবো ইনশাঅাল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com