বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

সরকারি নির্দেশনা অমান্য বাহুবলে অনেক কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৪২৬ বার পঠিত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার বিভিন্ন দপ্তরের অনেক কর্মকর্তা কর্মচারী সরকারি নিদের্শনা অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে। উপজেলা প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী সিপন কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা চেয়ারম্যানের কার্যলয়ের কম্পিউটার অপারেটর স্টেনো কনক দেব মিটু, অফিস সহায়ক জামাল হোসেন, উপজেলা ভূমি অফিসের অনেক স্টাফ অনুপস্থিত রয়েছেন। উপ-সহকারী প্রকৌশলী সিপন কুমার দাস প্রায় সপ্তাহ খানেক যাবত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রয়োজনে তাকে খুজে পাওয়া যায় না। অথচ সরকারের নিদের্শনা মোতাবেক কর্মস্থলে থাকার কথা। গতকাল শনিবার উপজেলার শিমুলিয়াম প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হলেও তিনি অনুপস্থিত ছিলেন। ওই স্কুলটি তার তত্বাবধানে ছিল। জানা যায়, সিপন কুমার ঢাকায় অবস্থান করছেন। তিনি আজ রাতের মধ্যেই বাহুবল পৌছতে পারেন বলে গোপন সূত্রে জানা গেছে। বর্তমান নভেল করোনাভাইরাস পরিস্থিতির মাঝে তার আসাটাও ঝুকিপূর্ণ বলেই সচেতন মহলের ধারণা। অথচ উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান ভূইয়া সিপন কুমার দাস কর্মস্থলে উপস্থিত আছেন বলে উর্ধতনকে জানিয়েছেন। এছাড়া চেয়ারম্যানের স্টেনো কনক দেব মিটু ও অফিস সহায়ক জামাল হোসেন কর্মস্থলে অনুপস্থিত থাকায় অফিসের চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com