সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চুনারুঘাটের আমুরোড বাজারে যৌত অভিযান ৪ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৫৬৮ বার পঠিত

এম এস জিলানী আখনজী ॥ চুনারুঘাটে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ টহল ও অভিযান পরিচালনা করা হয়ে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট এ এস এম বখতিয়ারুল ইসলামের নেতৃত্বে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজার, শুকদেবপুর ও রাজার বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে টহল দেয়া হয়।

এসময় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমুরোড বাজারের ৩টি বস্ত্রবিতান ও ১টি শিল্পালয়সহ মোট চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো শ্রাবনী বস্ত্রালয়কে ১৫শ টাকা, লতিফিয়া ক্লথ স্টোরকে ১৫শ টাকা লিমা বস্ত্রবিতান ও শাড়ী ঘরকে (১’হাজার টাকা) ও ঝুমা শিল্পালয়কে (৫শত টাকা) করে মোট ৪হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।


পরে হাতে থাকা হ্যান্ড মাইক দিয়ে মাইকিং করে সাধারণ মানুষের সমাগমস্থলে গিয়ে প্রয়োজনীয় কাজ সেরে ঘরে তাড়াতাড়ি ফিরে যেতে বলেন। অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন। জনগণকে বাড়িতে নিরাপদে থাকার জন্য আহবান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।

সেনাবাহিনীর লেফটেন্যান্ট এ এস এম বখতিয়ারুল ইসলাম বলেন, নিয়মিত টহলে হ্যান্ড মাইক দিয়ে করোনা ভাইরাস মোকাবেলা সম্পর্কে বাজারের ব্যবসায়ীদের অবহিত করা হয়। দোকানে একাধিক ক্রেতা যাতে এক সাথে ঢুকতে না পারে সে ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, সাধারণ মানুষকে ঘরে থাকতে মাইকিং করে আহবান জানানো হয়। অকারণে ঘরের বাইরে বের হয়ে আড্ডা বা জনসমাগম তৈরি করতে না পারে এ জন্য টহল অব্যাহত থাকবে। তাছাড়া করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বার-বার হাত ধোয়া এবং প্রত্যেককে আরও বেশি সতর্ক হওয়ার আহবান জানান তিনি।

চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট মিল্টন পাল বলেন, সামাজিক দূরত্ব নিশ্চতকরন ও বাজার মনিটরিং করতে অভিযান পরিচালনা করা হয়। সরকারি আদেশ অমান্য করায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেয়া হয়। এ অভিযান নিয়মিত চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com