সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

চুনারুঘাট মরণ নেশা ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯
  • ৬৭৬ বার পঠিত

নুর উদ্দিন সুমনঃ– হবিগঞ্জ চুনারুঘাট তাজুল ইসলাম (৩০)নামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ। (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের চানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক তাজুল চুনারুঘাট পাইকপাড়া ইউনিয়নের উত্তর শাইলগাছ গ্রামের মৃত হুসেন আলীর ছেলে। পুলিশ সূত্র জানায়, এস আই মহিন উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের চানপুর এলাকায় অভিযান চালান। এসময় চুনারুঘাটগামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে আসতে দেখে থামানোর জন্য সংকেত দেন তারা। সংকেত পেয়ে মোটরসাইকেলের চালকসহ পেছনে থাকা এক ব্যক্তি বাইক থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাজুলকে আটক করে। তার সঙ্গে থাকা অপরজন পালিয়ে যায়। পরে পুলিশ তাজুল ও তার ব্যবহৃত মোটরসইকেলটি তল্লাশি করে ৫০ পিস মরণ নেশা ইয়াবা উদ্ধার করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com