বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন  মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

বাহুবলে টিসিবি’র তেল মজুত রাখার দায়ে ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৪৮৬ বার পঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবল বাজারে টিসিবির সোয়াবিন তেল অবৈধভাবে ক্রয় করে মজুদ করার দায়ে শাহজাহান নামে এক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার এ দন্ডাদেশ প্রদান করেন। জানা যায়,উপজেলা বাহুবল বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান মিয়া বিভিন্ন নামে টিসিবির পণ্য সয়াবিন তেল অবৈধভাবে ক্রয় করে মজুদ করেন। এমন গোপন সংবাদে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার অভিযান চালিয়ে মজুত করা ৭৫ লিটার সোয়াবিন তেল জব্ধ করেন এবং শাহজাহান মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে তাৎক্ষণিক অবৈধ মজুদদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি জানান,করোনা ভাইরাস প্রভাবে বাজার দর স্বাভাবিক রাখতে আমাদের সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com