বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

রেমা বনবিটের ৫৪হাজার গাছের চারা বাগান ধংস করে দিয়েছে দুর্বৃত্তরা

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৩৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ জেলার চুনারুঘাটে রেমা বনবিটের জমির বাণিজ্যিক ভিত্তিতে লাগানো ৫৪ হাজার গাছের চারা বাগান ধংস করে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত (২৭ মার্চ ) রেমা বিটের দুই কিলোমিটার উত্তর পশ্চিম দিকে পেটলাকোলা ক্যাম্পের পাশে নার্সারীতে প্রবেশ করিয়া একাণ্ড ঘটায় দূর্বৃত্তরা। এঘটনায় পরদিন গত ২৮ মার্চ বিট কর্মকর্তা জহিরুল ইসলাম চুনারুঘাট থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা যায়, বিভিন্ন প্রজাতির প্রায় ৫৪ হাজার চারা রোপণ করে উক্ত গাছের চারা প্রায় বড় হয়ে গাছে রূপান্তরিত হয় ঠিক তখন সময় দুর্বৃত্তরা গাছগুলো বিনষ্ট করে ফেলে। এতে প্রায় বিভিন্ন প্রজাতির গাছের চারা কেটে ক্ষতিসাধন করে। যার মুল্য ১৫ লক্ষ হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কাঠ ব্যবসায়ী জানায় কবিলাসপুর, লাতুরগাও, বাসুল্লা এলাকার একাধিক বন মামলার পলাতক আসামীরা সংরক্ষিত বনের গাছ কাটতে বাধা দেয়ায় বন কর্মকর্তা ও কর্মচারীদের উপর ক্ষিপ্ত হয়ে চারা বাগান ধংস করে দিয়েছে। তাছাড়া স্থানীয় বিট অফিসারকে অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছে। চুনারুঘাট থানার এসআই আলী আজহার জানান, কে বা কারা এই কাজ করছে তা এখনো জানা যায়নি। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। তদন্ত করে বিষয়টির ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com