শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

নবীগঞ্জে করোনা প্রতিরোধে সার্কেল এএসপি’র সচেতনতামূলক প্রচারণা

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৪৭৭ বার পঠিত

নবীগঞ্জে করোনা প্রতিরোধে সার্কেল এএসপি’র সচেতনতামূলক প্রচারণা

নিজস্ব প্রতিনিধি : নবীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। গতকাল শনিবার (২৮ মার্চ) বিকালে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে এ প্রচারণা চালান তিনি। এ সময় তিনি জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে পরামর্শ প্রদান করেন। তিনি বাজারে আগত ক্রেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জরুরী প্রয়োজন ছাড়া কেউ অযথা বাজারে এসে জমায়েত ও আড্ডা দেয়া থেকে বিরত থাকবেন। কোন রকম গণজমায়েতের সৃষ্টি করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবার সর্বাত্বক সচেতনতা ও সম্মিলিত সহযোগিতার ফলেই করোনা ভাইরাসের ভয়াবহ আক্রমণ রোধ সম্ভব। তিনি সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি গরিব, অসহায় দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুদ্দিন খাঁন, হবিগঞ্জ পুলিশ লাইন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফজলুল হোসেন, ইনাতগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি আশাহীদ আলী আশা প্রমুখ। এছাড়াও পৌরসভা এলাকায় অধিকমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে বিক্রি রোধে বাজার মনিটরিং চালান এএসপি পারভেজ আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, কোন ব্যবসায়ী যদি অধিকমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করেন বা অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরী করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ মুনাফার লোভে ইচ্ছেমতো পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের ভোগান্তিতে ফেললে বিষয়টি তাৎক্ষণিক পুলিশ প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com