বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

চুনারুঘাটে নতুন এসিল্যান্ড মিলটন চন্দ্র পাল

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৩৯২ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের চুনারুঘাটে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মিলটন চন্দ্র পাল। (২৫ মার্চ বুধবার) অনুষ্ঠানিকভাবে এসিল্যান্ড হিসেবে তিনি দায়িত্বভার গ্রহন করেন। ৩৫তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ২৩ মার্চ এসিল্যান্ড হিসেবে পদায়ন পাওয়ার পর তিনি উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এর সাথে সৌজন্য সাক্ষাতের মধ্যদিয়ে সংশ্লিষ্ট পদে স্থলাভিসিক্ত হন। উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ ও অফিসার্স ক্লাবের সদস্য সচিব শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা নবাগত সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল কে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এর আগে মিলটন চন্দ্র পাল সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। মিলটন চন্দ্র পালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে নিয়ে পড়াশোন শেষ করে ২০১৭ সালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন । এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে বিবাহিত এক কন্যা সন্তানেরজনক। যোগদানের পর দুপুরে তার কার্যালয়ে কথা হলে তিনি জানান, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা বিগত দিনে যেভাবে সেবা দিয়েছেন, তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত জবাবদিহিতামূলক সহজীকরণ সেবা নিশ্চিত করতে কাজ করে যাব। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ সালের সালের ২৬ নভেম্বর সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নুসরাত ফাতিমা উচ্চতর ডিগ্রি লাভের জন্য বদলি হয়ে বিদেশ চলে যান। ভুমি অফিসের কয়েকজন কর্মকর্তা জানান দীর্ঘদিন এসিল্যান্ড না থাকায় আমরা নানা দুর্ভোগে ছিলাম। সময়মতো দূরদূরান্ত থেকে আসা জমির মালিকদের দাখিলাও কেটে সমাধান দিতে পারছিলেননা । অফিসের দাপ্তরিক কাজেও বিঘ্নিত হচ্ছিল। অবশেষে আমরা নতুন স্যারকে পেয়েছি আশাকরি জনসাধারণকে আমরা স্যার এর মাধ্যমে সঠিক সেবা দিতে পারব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com