বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন  মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

চুনারুঘাট সতং সড়কে গাছ কেটে নিচ্ছে পাচারকারীরা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৩৯১ বার পঠিত

চুনারুঘাট সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলার সতং সড়কের পশ্চিম দ্বিমাগুরুন্ডা মোড় থেকে সামাজিক বনায়নের প্রায় ২৫টি গাছ কেটে নিয়েছে পাচারকারী সংঘবদ্ধ একদল দুবৃত্ত। বেশ কয়েকদিন ধরে রাতের আধারে সড়কের গাছগুলি এক একে ওই গাছ কাটা হচ্ছে। বন বিভাগ ও স্থানীয় লোকজন জানান, বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় কালেঙ্গা রেঞ্জ কর্তৃপক্ষ প্রায় সাত বছর আগে বন বিভাগের সহযোগিতায় রাস্তার পাশে প্রায় দুই হাজার মিনজিয়াম গাছ লাগানো হয়। কিছু গাছ মরে গেছে। বাকিগুলো কাটার সময় এখনো হয়নি। রাতের আধারে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে পাচারকারীরা। গতকাল দিন দুপুরে সড়ককের কয়েকটি গাছ কেটে নিয়ে গেছে পাচারকারীরা। কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো:আলাউদ্দিন জানান, উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশের নির্দেশে চুনারুঘাট সদর অফিসের স্টাইকিং ফোর্স (ওসি) শুভময় বিশ্বাসকে ঘটনার স্থলে পাঠাই, তিনি সরেজমিন ঘটনার স্থলে গিয়ে গাছের কাটা মোথা ও ডালপালা দেখতে পান। স্থানীয়রা জানান সকালে অজ্ঞাত ৩/৪জন ব্যক্তি গাছগুলো কেটে নিয়ে যান। অপরদিকে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরবে ২৯ টুকরা প্রায় শতাধিক ঘনফুট সেগুন কাঠ পিকÑআপ ভর্তিসহ চুনারুঘাটের নাছির উদ্দিন (৩৫) ও রুমেল মিয়া (২৫) কে আটক করেছে ভৈরব থানা পুলিশ। ভৈরব থানার অফিসার ইনচার্জ মো: শাহীন মিয়া জানান, চক্রটি মৌলভীবাজারের একটি নকল চিপিং এর মাধ্যমে গাছগুলো ঢাকা পাচারের উদ্দেশ্যে নেয়া হয়। সরেজমিনে দেখা যায়, সুতাং সড়কের দুই পাশের গাছগুলো বড় হয়ে গেছে। গাছের সারিতে বেশ কিছু কাটা গাছের গুঁড়ি দেখা যায়। আবার এক জায়গায় দেখা যায়, গাছ কেটে ফেলা হয়েছে। কিন্তু কাটা গাছ পাশেই পড়ে আছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩ মাসে ওই সড়কের অর্ধশত গাছ কাটা হয়েছে। আর গোটা ইউনিয়নের বিভিন্ন সড়ক থেকে কাটা হয়েছে অসংখ্য গাছ। বেশি কাটা হচ্ছে ওই ইউনিয়নের সতং এলাকার মূল্যবান গাছগুলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com