বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

চুনারুঘাটে জাতীয় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৩৮২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে চুনারুঘাট থানা-পুলিশের আয়োজনে উদ্বোধন করা হয়েছে মহান জাতীয় কাবাডি প্রতিযোগিতা। (১৫ মার্চ) রবিবার বিকেল ৪টায় চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে অফিসার ইনচার্জ (ওসি)শেখ নাজমুল হক এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধবপুর সার্কেল এএসপি মোঃ নাজিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু,ওসি (তদন্ত) চম্পক দাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খান, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুস ছামাদ মাস্টার, উপজেলা খেলুয়ার কল্যাণ সমিতির সভাপতি কাউন্সিলর আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, এসআই আলী আজহার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে গাজীপুর ইউপি ও মিরাশী ইউনিয়ন পরিষদ। তুমুল লড়াই করে গাজীপুর ইউপি জয়লাভ করে। উল্লেখ্য জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতায় ১০টি দল অংশ গ্রহন করবে । এই ১০টি দলের মধ্যে রয়েছে চুনারুঘাট উপজেলার সকল ইউনিয়ন পরিষদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com