বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

নবীগঞ্জে ২৬ বছর পর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৩৫৪ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের সাজাপ্রাপ্ত আসামী সাহেব আলী (৫০) কে ২৬ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের শাহপরান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত শাহ্ আলমের পুত্র সাহেব আলীর বিরুদ্ধে একটি মারামারি মামলায় ৬ বছর ৩ মাসের সাজা হয়। এর পর থেকে সে আত্মগোপন করে।

গত বুধবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে একটি আভিযানিক দল সিলেট শাহপরাণ থানা এলাকার রোজভিউ হোটেলের সামন থেকে সাহেব আলীকে গ্র্রেফতার করে।

গ্রেফতার সাহেব আলীকে ওই দিন রাতেই নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com