বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

চুনারুঘাটে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবীতে বিক্ষোভ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪০৫ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবীতে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আছর বাদ সম্মিলিত উলামায়ে কেরাম ও তৌহিদি জনতা চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে চুনারুঘাট সদর মসজিদ এলাকা থেকে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট মধ্য বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামেয়া শামছুল উলুম চুনারুঘাট মাদ্রাসার প্রধান পরিচালক হযরত মাওলানা জহুর আলী। মুফতি মাওলানা হারুনুর রশীদ চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহিম। হযরত মাওলানা আব্দুল কাইয়ূম, হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান, শামছুল হক তালুকদার, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আশিকুর রহমান, শামীম চৌধুরী, মুফতি হাম্মাদুর রহমান ও তাউছ চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, ঢাকার টঙ্গী ইজতেমার পরে আর কোন ইজতেমা নেই। তাবলিক জামাত থেকে বিচ্যুত সাদপন্থীদের ইজতেমা বন্ধের জন্য প্রশাসনের প্রতি দাবী জানান। সাদপন্থীরা আগামী ২৭, ২৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরতলী সুলতান মাহমুদপুর এলাকায় সাদপন্থীরা ইজতেমা করার উদ্যোগ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com