শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার স্ত্রীকে হত্যায় দুই পুত্রবধূ আটক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৪৫ বার পঠিত

সংবাদদাতা :সিরাজগঞ্জ পৌর এলাকায় রাশিদা খানম নাজু (৬৫) নামে এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের দুই পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, নিহতের পুত্র নাহিদ ইমরান লিয়ন এর স্ত্রী নাইমা ইসলাম পিংকি (৩২) ও নাসিম ইমরান নিশাদ এর স্ত্রী তাজরিন সুলতানা তুলি (২৮) ।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় দিকে শহরের সোনালী ব্যাংকের সামনে নিজ বাড়ি থেকে নিহতের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রাশিদা খানম নাজু ওই মহল্লার মৃত মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক মাস্টারের স্ত্রী ও সাবেক এক স্বাস্থ্য সহকারী কর্মকর্তা।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, ‘গরু জবাই করা ধারালো ছুরি দিয়ে রাশিদা খানমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের দুই পুত্রবধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’

এছাড়া মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com