বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন  মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

করোনা ভাইরাস ॥ চীন ফেরত শিক্ষার্থী নিয়ে হবিগঞ্জে স্বাস্থ্য বিভাগের লুকোচুরি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৬০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ মরণব্যাধি ‘করোনা ভাইরাস’ আক্রান্ত সন্দেহে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন চীন ফেরত মেডিকেল শিক্ষার্থী মো. রায়হান আহমেদের পরিক্ষা নিরিক্ষা শেষ হলেও রিপোর্ট নিয়ে লুকোচুরি করছে জেলা স্বাস্থ্য বিভাগ।
গতকাল সোমবার সকালে সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান জানিয়েছিলেন রাতে তার পরিক্ষা নিরিক্ষার ফলাফল পাওয়া যাবে। তখনই এ বিষয়ে বিস্তারিত জানাবেন। কিন্তু রাতে রিপোর্ট পাওয়ার কথা জানালেও কি পেয়েছেন তা তিনি জানাতে চাননি। এ নিয়ে সংবাদকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রায়হান আহমেদ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা আব্দুন নূরের ছেলে। তিনি চীনের জিয়াংসু শহরে একটি মেডিকেল কলেজে পড়াশোনা করতেন। ৮ ফেব্রুয়ারী তিনি দেশে আসেন। ১৪ ফেব্রুয়ারী জ¦র, কাশি ও ঘাড় ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও দু’দফায় হাসপাতাল ছেড়ে পালিয়ে যান তিনি। কিন্তু পুলিশের মাধ্যমে খোঁজে এনে তাকে ১৬ ফেব্রুয়ারী সদর হাসপাতালের ৫ম তলায় আইসোলেশন ওয়ার্ডে তালাবদ্ধ করে রাখা হয়েছে। নির্ধারিত চিকিৎসক-নার্স ব্যতিত অন্য কেউ রোগীর পাশে যাওয়ার বিষয়ে বিধিনিষেধ থাকলেও নিরাপত্তার অভাবে যেকেউ সেখানে যাতায়াত করতে পারছেন।
সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান জানান, তার পরিক্ষা নিরিক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট টেলিফোনে জানানো হয়েছে। আপাতত তার যে জ¦র তাতে মনে হচ্ছেনা করোনা ভাইরাস। তবুও তাকে তত্ত্বাবধানে রাখতে হবে। সে বাড়িতে থাকবে। তবে তার খাবার জিনিসপত্র, ঘুমানোর স্থান এবং টয়লেট সবকিছুই আলাদা করে রাখতে হবে। অন্তত তার অবজারভেশন পিরিয়ড পর্যন্ত তার সবকিছু আলাদা থাকবে। তবে পরিক্ষার ফলাফল সম্পর্কে তিনি কিছু বলতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com