সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সাড়াষি অভিযান ৬ মাদকসেবীকে ৩ মাস করে কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৮৫ বার পঠিত

জাকারিয়া চৌধুরী ॥ শহরতলীর পাতারিয়া এলাকায় সাড়াষি অভিযান চালিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় মক্রমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়ার ভাইসহ ৬ মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাৎক্ষণিক তাদেরকে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হল, শহরতলীর পুরান পাতারিয়া গ্রামের ইছাক আলীর পুত্র ও ইউপি চেয়ারম্যান আহাদ মিয়ার ভাই জাহির মিয়া, একই গ্রামের হানিফ উল্লাহর পুত্র আব্দুল কাদের, আমির উল্লাহর পুত্র বাবুল মিয়া, বানিয়াচং উপজেলার বাতিরপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র আব্দুল মালেক, কুশিয়ারতলা গ্রামের সৈয়দ আলীর পুত্র মোস্তফা মিয়া ও সদর উপজেলার তিতখাই গ্রামের কলি রায়ের পুত্র বাবুল রায়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ নজীব আলী জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক সেবী। তারা মাদক সেবন করে এলাকায় বিভিন্ন সময় মাতলামি করত। অভিযান চালিয়ে তাদেরকে সেবনরত অবস্থায় আটক করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com