মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

মাধবপুরে পুকুরে মিললো দুই শিক্ষার্থী ভাই-বোনের লাশ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪১৯ বার পঠিত

মাধবপুর উপজেলার চক রাজেন্দ্রপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ধর্মঘর ইউনিয়নের হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র, চক-রাজেন্দ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম (বাবুল) এর ছেলে মোঃ রাহাত মিয়া(৬) ও তার চাচাতো বোন একই বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী হুমায়ুন মিয়ার মেয়ে তানিয়া আক্তার(৬) এর লাশ একটি পুকুরে ভাসতে দেখে পথচারিরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

নিহতদের পারিবারিক সূত্রে জানাযায়-রাহাত ও তানিয়া প্রতিদিনের ন্যায় তাদের বিদ্যালয়ে যায়। স্কুল ছুটি হলে অন্যান্য শিক্ষার্থীরা বাড়িতে পৌছলেও তারা বাড়ি আসেনি। পরিবারের লোকজন খুজাঁখুজি শুরু করার এক পর্যায়ে বাড়িতে আসার রাস্তার পাশে একটি পুকুরে তাদের লাশ ভাসতে দেখে। ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল জানান-এটি একটি হৃদয় বিধারক ঘটনা। ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com