বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

চুনারুঘাটে এসএসসি’র কেন্দ্রসচিবসহ ৩ শিক্ষকের ৬ মাসের কারাদণ্ড।

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাটে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে লিখিত উত্তরপত্র সরবরাহের দায়ে কেন্দ্রসচিবসহ ৩ শিক্ষককে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৯ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদেরকে এ দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- চুনারুঘাট পঞ্চাশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক এবং কেন্দ্র সচিব মো. নাছির উদ্দিন, শিক্ষক কামাল উদ্দিন ও দ্বিপন চন্দ্র পাল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, রোববার ইংরেজী ২য় পত্র পরীক্ষা চলাকালে চুনারুঘাট উপজেলার পঞ্চাশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে দণ্ডপ্রাপ্ত ৩ শিক্ষক পরিক্ষার্থীদের মধ্যে লিখিত উত্তরপত্র সরবরাহ করে।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশসহ সংশ্লিষ্টদের নজরে আসলে তিন শিক্ষককে আটক করা হয়। রাতে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হলে তারা ঘটনার দায় স্বীকার করলে আদালত প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন। এ সময় ১২৭টি লিখিত উত্তরপত্র জব্দ করা হয়।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, পরীক্ষাকেন্দ্রে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর অসাধু উপায় অবলম্বন সহ্য করা হবে না। যেই অসাধু উপায় অবলম্বন করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভ্রাম্যমান আদালত চলাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মো. জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মর্জিনা আক্তার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল্ল্যা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com