বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

শায়েস্তাগঞ্জে ৬১হাজার পিস ইয়াবা উদ্ধার ॥ ২ নারীর আদালেত স্বীকারোক্তি

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৬১ হাজার পিস এর ইয়াবার বিশাল চালান আটক করেছে পুলিশ। এ সময় মাদক পাচারকারী দুই মহিলাকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে আটককৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা মাদক ব্যবসায়ীরা সিলেট অঞ্চলে নতুন কোন রুট আবিস্কার করেছে। এখন সে রুটের সন্ধানে নেমেছে পুলিশের একাধিক টিম। বৃহস্পতিবার রাতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম।পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, বুধবার জেলার বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম গোপন সূত্রে খবর পান দুইজন মাদক ব্যবসায়ী সিলেট থেকে হানিফ পরিবহনের একটি বাসযোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। বিষয়টি তিনি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে উর্ধতন কর্মকর্তার নির্দেশে তিনিসহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম রাজু আহমেদের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই আবুল কালাম আজাদ, এএসআই শামিম রেজাসহ পুলিশ চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে নতুন ব্রীজ গোল চত্ত্বরে অবস্থান নেয়। গোলচত্ত্বরের পাশে চেকপোস্টে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি থামার সংকেত দিয়ে বাসটি থামিয়ে তল্লাশি শুরু করেন। এ সময় বাসে থাকা যাত্রী দুইজন মহিলা দ্রুত নেমে চলে যান। বিষয়টি দেখে সন্দেহ হলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে। তাদের দেহ তল্লাশি করে নাহিদা বেগমে পেট ও বুকের মাঝখান থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫৫ প্যাকেটে ৩১ হাজার পিস এবং শাহিনা খাতুনের পেট ও বুকের মাঝখান থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫০ প্যাকেটে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের নিকট থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কয়েকজনের নাম প্রকাশ করেছে। যারা তাদেরকে এসব ইয়াবা ঢাকায় পৌছে দেয়ার জন্য পাঠিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com