সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

ধান ক্ষেত থেকে অজ্ঞান নারীকে উদ্ধার করে চিকিৎসা দিলেন চুনারুঘাটের ওসি শেখ নাজমুল

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৪৩৯ বার পঠিত

ধান ক্ষেত থেকে অজ্ঞান নারীকে উদ্ধার করে চিকিৎসা দিলেন চুনারুঘাটের ওসি শেখ নাজমুল হক

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটের ঘরগাঁও গ্রামের ধানের জমিতে দীর্ঘক্ষণ অজ্ঞান অবস্থায় ছিলেন নাম পরিচয়হীন এক মধ্যবয়সী নারী। কেউ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করছিল না। বিষয়টি জানার পর ২০ জানুয়ারি সোমবার বিকেলে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। এ নারীকে উদ্ধার করে নিয়ে আসেন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভর্তি করে সুচিকিৎসার ব্যবস্থা করলেন। দীর্ঘক্ষণ এ নারীর পাশে দাঁড়িয়ে ও বসে সময় দিলেন। নিজের পকেটের টাকায় ক্রয় করে নিয়ে আসেন কম্বল। উন্নতমানের খাবার ও ঔষধ ক্রয় করে দিলেন। চিকিৎসাধীন এ নারীর সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। অসহায় নারীর প্রতি সহানুভূতি দেখানো ওসি শেখ নাজমুল হকের তৃণমূলে পঞ্চমুখ। অনেকেই ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ভাল কাজের প্রশংসা করছেন। এ প্রসঙ্গে ওসি শেখ নাজমুল হক বলেন, নামের জন্য কাজ করা যাবে না। মানুষ হয়ে মানুষের পাশে থাকতে হবে। যাই হোক ভাল একটি কাজ করতে পেরে অত্যন্ত ভাল লাগছে। আর এ ভাল লাগা থেকেই আরেকটি ভাল কাজে উৎসাহিত করবে। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সেবা ধর্মের প্রতিষ্ঠান। এ ঘটনার মতো পুলিশ সদস্যদের এমন অনেক মানবিক উদাহরণ আছে। কিন্তু সেসব ঘটনা পত্রপত্রিকায় সেভাবে প্রচার পায় না। এসব প্রচার পেলে জনগণের মাঝে আমাদের ‘ইমেজ’ এ পরিবর্তন আসবে বলে মনে করি। সুচিকিৎসার ফলে তার জ্ঞান কিছুটা ফিরছে। সুস্থ হওয়ার আগ পর্যন্ত তার চিকিৎসার যাবতীয় খরচ তিনি বহন করবেন বলে জানিয়েছেন।

হাসপাতালে অজ্ঞান নারী

এ নারীর পরিচয় দিয়ে সহযোগীতা করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।ওসির এ কাজের প্রশংসা করে সমাজসেবক আব্দুল তৌহিদ বলেন, পুলিশের মন্দ দিকগুলোই আমরা দেখি। পুলিশ ভাল কাজ করছে। তার প্রমাণ দিলেন ওসি শেখ নাজমুল হক। তাই এ কাজের প্রশংসা না করে পারছি না। ঘরগাঁওয়ের বাসিন্দা ডা. মুসলিম উদ্দিন বলেন, ওসি মানবিকতায় আমরা মুগ্ধ। তিনি ভাল কাজ করেছেন। এ জন্য আমার অন্তর থেকে তার প্রতি অফুরন্ত ভালবাসা জানাই। সেই সাথে এ নারীর আশু রোগমুক্ত কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com