বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশ সোনার বাংলা হবে- বিমান প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৪১৮ বার পঠিত

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট: বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশ সোনার বাংলা হবে। আপনাদের ছেলে মেয়েরা আজ বই খাতা নিয়ে বিদ্যালয়ে আসে। আগামী ৫ বছরের মধ্যে তাদের আর বই খাতা নিয়ে বিদ্যালয়ে আসতে হবেনা। তারা কম্পিউটার নিয়ে বিদ্যালয়ে আসেবে। বর্তমান সরকার যোগাযোগ ও শিক্ষায় বৈপ-বিক পরির্বতন এনেছেন,ঢাকা-সিলেট মহাসড়ক ফোরল্যান হবে। ইন্টারনেট ব্যবস্থায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। তিনি আরও বলেন, গ্রামাঞ্চলের রাস্তা কাঁচা থাকবেনা, পর্যায়ক্রমে সব রাস্তা পাকা করা হবে। চুনারুঘাট উপজেলা শত ভাগ বিদ্যুতায়ন হয়েছে। বাংলাদেশ বীরের জাতি। মাত্র ৯ মাসের মধ্যে দেশ স্বাধীন হয়েছে। তিনি শনিবার দুপুর ১২ টায় চুনারুঘাট সরকারি কলেজের ৬ তলা ভবন উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। কলেজের অধ্যক্ষ বাবু অশিত কুমার পালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ রানা, অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর আওয়ামীলীগের সভাপতি তাহের মিয়া মহালদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন। উল্লেখ্য শুক্রবার বিকেলে চুনারুঘাট গাজীগঞ্জ-রানীগাঁও দুই কিলোমিটার রাস্তা ও পারকুল-নাছিমাবাদ চা বাগান এক কিলোমিটার পাকা রাস্তা উদ্ভোধন করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com