মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

স্পেন যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণ গেলো সিলেটের তরুণের

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯৭ বার পঠিত

ডেস্ক নিউজ: ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে স্পেনে যেতে চেয়েছিলেন সিলেটের বিশ্বনাথের আবু আশরাফ (১৮)। এ জন্য দালালকে ১৫ লাখ টাকাও দিয়েছিলেন তিনি। কিন্তু মরক্কো থেকে সাগরপথে স্পেনে যাওয়ার সময় নৌকাডুবিতে প্রাণ হারান তিনি। গত মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় ওই তরুণের স্বপ্নেরও মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর পরিবারের সদস্যরা। আশরাফ সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পেছিখুমরা গ্রামের আশিক মিয়ার ছেলে।
আশরাফের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর দুই মাস আগে স্পেনে যাওয়ার উদ্দেশে এক দালালের মাধ্যমে প্রথমে আলজেরিয়ায় যান আশরাফ। সেখান থেকে ২০ দিন আগে তিনি মরক্কোয় যান। এরপর কয়েক দফায় দালালেরা তাঁকে স্পেনে পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ হন। সর্বশেষ গত সোমবার দালালদের সহায়তায় মরক্কোর নাদুর এলাকা থেকে নৌকায় সাগরপথে আশরাফসহ ৭৮ জন তরুণ স্পেনের ম্যানিলার উদ্দেশে যাত্রা করেন। স্পেনে যাওয়ার বিষয়টি আশরাফ গত রোববার মুঠোফোনের অ্যাপ ইমুর মাধ্যমে পরিবারের কাছে জানান। এরপর থেকে আশরাফের সঙ্গে তাঁর পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকায় থাকা আশরাফের এক খালাতো ভাই স্বজনদের জানান, সাগর পাড়ি দেওয়ার সময় আশরাফদের বহনকারী নৌকাটি ডুবে গেছে। এতে আশরাফসহ চার বাংলাদেশি মারা গেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেনে থাকা এক আত্মীয় আশরাফের পরিবারকে নিশ্চিত করে নৌকাডুবিতে আশরাফের মৃত্যু হয়েছে। তাঁর লাশ স্পেনের মারকিয়া শহরের একটি হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আবু আশরাফের বড় ভাই আবুল খায়ের বলেন, ছোট ভাইয়ের করুণ মৃত্যু তাঁরা মেনে নিতে পারছেন না। ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য তাঁরা চেষ্টা করছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ছয় মাসে অবৈধ পথে ইউরোপের দেশে যেতে গিয়ে সিলেটের ২২ যুবক প্রাণ হারান।
সুত্রঃ আজকের সিলেট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com