মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাহুবলে ট্রাক চাপায় সহকারি শিক্ষক নিহত, সড়ক অবরোধ রত্না ব্রীজে পাথর বোঝাই ট্রাক পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ বাহুবলের মহাসড়কে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ ॥ চালকসহ নিহত ২ হবিগঞ্জের নতুন পুলিশ সুপার ইয়াসমিনের যোগদান চুনারুঘাট-মাধবপুরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই-সৈয়দ ফয়সল বিজিবির অভিযান ॥ ৭৪ লাখ টাকার চোরাই পন্য জব্ধ ৫টি ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সৌহার্দ্য ও সম্প্রীতির মাধবপুর-চুনারুঘাট গড়তে চাই-সৈয়দ মোঃ ফয়সল এই মূর্হূতের দেশের মানুষের প্রত্যাশা একটি উৎসবমুখর নিবার্চন-সৈয়দ ফয়সল চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৩ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি আটক

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না নবীগঞ্জের ইয়াসমিনের

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৪৩৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না ইয়াসমিন আক্তার (১১) নামে এক শিক্ষার্থীর। মঙ্গলবার দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথেই সড়কে বেপরোয়া একটি মাইক্রোবাস কেড়ে নিল তার প্রাণ। ঘটনাটি ঘটেছে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাঁও নামক স্থানে। এ সময় উত্তেজিত জনতা প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও এলাকার নেতৃস্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহত ইয়াসমিন আক্তার ওই এলাকার কুড়াগাঁও গ্রামের মৃত কাছন মিয়ার মেয়ে এবং কুড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা যায়, পানিউমদা রাগীব রাবেয়া স্কুলে প্রাথমিক সমাপনী পরীক্ষার কেন্দ্র ছিল। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ইয়াসমিন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে যায়। পরীক্ষা শেষে দুপুরে একটি সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। বাড়ির সামনে যখন সে সিএনজি থেকে নামছিল তখন ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান জানান, এ ঘটনার পরপরই উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করলে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় দিকে কয়েকশ গাড়ী আটকা পড়লে যাত্রীরা দুর্ভোগে পড়ে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে, নবীগঞ্জ থানা ও গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় যান চলাচল স্বাভাবিক করেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ওসি মোঃ এরশাদুল হক ভূঁইয়া জানান, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।
এদিকে মেধাবী স্কুল ছাত্রী ইয়াছমিনের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com