বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

লেবাননের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মাদ সাফাদি!

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৪৬৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি লেবাননে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি। তার স্থলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে লেবাননের সাবেক অর্থমন্ত্রী ও ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মাদ সাফাদি। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল এ বিষয়ে বলেছেন, মোহাম্মাদ সাফাদি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি অতীতে মন্ত্রী থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকটি রাজনৈতিক দল মোহাম্মাদ সাফাদিকে প্রধানমন্ত্রী করার পক্ষে মত দিয়েছে এবং তিনি নিজেওই এই দায়িত্ব গ্রহণ করতে রাজি হয়েছেন।

এর আগে লেবাননের গণমাধ্যমগুলো জানায়, দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো সাফাদিকে নতুন সরকার প্রধান করার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে।

গত ১৭ অক্টোবর থেকে দেশজুড়ে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়।এর জের ধরে ২৯ অক্টোবর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সাদ হারিরি।প্রেসিডেন্ট মিশেল আউন তার পদত্যাগপত্র গ্রহণ করে নয়া সরকার গঠনের লক্ষ্যে গত প্রায় তিন সপ্তাহ ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপকভিত্তিক আলোচনা চালিয়ে আসছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com