বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

আতঙ্খিত ‘বুলবুল’র রাতে আশ্রয়কেন্দ্রে জন্ম নিলো ‘বুলবুলি’

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৪৩০ বার পঠিত

সেবা ডেস্ক।। উপকূলের দিকে ধেয়ে আসা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর দুর্যোগপূর্ণ মুহূর্তে আশ্রয়কেন্দ্রে জন্ম নিয়েছে এক কন্যা শিশু। শনিবার (৯ নভেম্বর) দিনগত মধ্যরাতে বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালীর এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে শিশুটির জন্ম হয়। পরে ঘূর্ণিঝড়ের সঙ্গে মিলিয়ে শিশুটির নাম রাখা হয় ‘বুলবুলি’।

শিশুটির মায়ের নাম হনুফা বেগম, আর বাবা বায়েজিদ শিকদার। শিশু কন্যা ও মা দু’জনই সুস্থ আছেন বলে জানান মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত মান্নান। 

তিনি বলেন, ‘গর্ভধারিণী হনুফা বেগমের অবস্থা সঙ্কটাপন্ন ছিল। তার জন্য আগেই মোংলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ধাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠানো হয়েছিল। মধ্যরাতে নবজাতক কন্যার জন্মের পরই ঘূর্ণিঝড় ‘বুলবুল’র নামানুসারে নাম রাখা হয় বুলবুলি। শিশু কন্যার বাবা বায়েজিদ শিকদার তার নবজাতক কন্যার নাম রেখেছেন। নবজাতক কন্যা এবং তার মাতা হনুফা বেগম সুস্থ আছেন। তাদের যত্ন নেওয়ার জন্য চিকিৎসক নিয়োজিত আছেন।’

রাহাত মান্নান আরও বলেন, ‘দুর্গম এলাকা এবং বৈরী আবহাওয়ায় চিকিৎসক পৌঁছাতে দেরি হয়েছে। প্রশাসকের পক্ষ থেকে প্রসুতিকে ২০ হাজার টাকা প্রদান করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com