বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

চুনারুঘাটে গায়েবী হাত নিয়ে কৌতুহল।

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৪৮২ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ।। চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে যুবলীগ নেতা আব্দুর রউফের বাড়ির একটি চারা জমির কান্দির গোঁড়ায় মানুষের হাত সদৃশ কয়েকটি উদ্ভিদ গজিয়েছে।আর সেটিকে নিয়েই সৃষ্টি হয়েছে মানুষের মনে কৌতুহল।

স্থানীয় কিছু লোকজন এটিকে ‘গায়েবী হাত’ আখ‌্যা দিয়ে হুমড়ি খেয়ে পড়েছেন সেটি দেখতে এবং দিতে শুরু করেছেন দক্ষিণা ও।

সরেজমিনে দেখা যায়, গাছের গোঁড়ায় মানুষ টাকা পয়সা দিতে শুরু করেছেন।

রোগসহ নানাবিদ সমস্যা নিয়ে উৎসুক জনতাও ভিড় জমাচ্ছেন সেখানে।

সোমবার (০৪ নভেম্বর)দেখা যায়,বিভিন্ন এলাকা থেকে আসা কৌতুহলী মানুষেরা ভিড় জমাচ্ছেন সেখানে।

স্থানীয় লোকজন বলছেন, একটি চক্র এ উদ্ভিদকে কেন্দ্র করে নিজেরাই গাছের নিচে টাকা পয়সা ফেলে বুঝাচ্ছে ভক্তরা টাকা পয়সা দিচ্ছে। এটা ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছুই নয়।

এ বিষয়ে জমির মালিক যুবলীগ নেতা আব্দুর রউফ জানান, তিনি জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন। সোমবার সকালে তার স্ত্রী তাকে ফোন করে এ বিষয়টি জানান। তার স্ত্রী তাকে বলেন, লোকজনকে নিষেধ করা স্বত্ত্বেও মানুষ এখানে আসছে, টাকা দিয়ে যাচ্ছে। এতে তাদের জমির ফসলও নষ্ট হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় পাইকপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সামছুজ্জামান শামীম বলেন, জরুরি কাজে ঢাকায় আমি। আমি বিষয়টি জানি না। বিষয়টি না দেখে কিছু বলতে পারছি না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com