শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

চুনারুঘাটে সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে শুরু হতে যাচ্ছে শ্রীমদ্ভগবদগীতা জয়ন্তী মহোৎসব

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৪৩৪ বার পঠিত

শ্রী প্রসাদ চৌহান, চুনারুঘাট: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার(কাজির বাজার সংলগ্ন) হলহলিয়া গ্রামে শ্রী গৌরাঙ্গ দেবনাথ মহাশয়ের বাড়িতে ১ম বারের মত সুচনা হবে শ্রীমদ্ভগবদগীতা জয়ন্তী মহোৎসব। আগামী ২২ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ, ৯ নভেম্বর ২০১৯খ্রি: গ্রামের সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে এই মহোৎসব করা হবে। অনুষ্ঠান সূচি :২২শে কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ, ৯ নভেম্বর ২০১৯ খ্রি:রোজ শনিবার।
ভোর ০৬ ঘটিকাতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠনের শুভ সূচনা করা হবে। পরিবেশনায় থাকবে গ্রামের সনাতনি ভক্তবৃন্দ এবং সকাল ৮ ঘটিকাতে ভগবান পার্থ সারথীর ষোড়শ উপাচারে পূজা আরম্ভ হবে।পুরোহিত্য করবেন হবিগঞ্জের পুরোহিত শ্রীযুক্ত অনঙ্গ মোহন দেবনাথ এবং সকাল ৯ ঘটিকায় সমবেত শ্রীমদ্ভগবদগীতা পরায়ন পরিবেশনা করবে কৃষ্ণদ্বৈপায়ন বেদ মন্দির, হবিগঞ্জের শিক্ষার্থীবৃন্দ। ধর্ম সভা শুরু হবে দুপুর ১ ঘটিকায়, আলোচ্য বিষয় থাকবে বাস্তব জীবনে শ্রীমদ্ভগবদগীতার গুরুত্ব এখানের মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ সদর উপজেলা নাথ কল্যাণ সমিতির সভাপতি শ্রীযুক্ত বাবু অনঙ্গ মোহন দেবনাথ এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবে চুনারুঘাট উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীযুক্ত বাবু রামকৃষ্ণ পাল,চুনারুঘাট নাথ কল্যান সমিতির সভাপতি শ্রীযুক্ত বাবু নিহার রঞ্জন দেবনাথ, চুনারুঘাট উপজেলা শাখার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রীযুক্ত বাবু প্রনয় কুমার পাল, চুনারুঘাট উপজেলা শাখার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক শ্রীযুক্ত মানিক দেব।
দুপুর ২ ঘটিকাতে শুরু হবে মহাপ্রসাদ বিতরন এবং মহাপ্রসাদ বিতরনের পর সন্ধ্যা ৭ ঘটিকায় সংকীর্ত্তন ও শ্রীহরিলোট তৎপর অনুষ্ঠনের সমাপ্তি।
শ্রীমদ্ভগবদগীতা জয়ন্তী মহোৎসবে সকল সনাতনী ভাই বোনদের উপস্থিতি,সক্রিয় সহযোগীতা ও ঐকান্তিক সহানুভূতি প্রদান পূর্ব্বক এই দীন গ্রামবাসীকে কৃতার্থ করিতে প্রার্থনা জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com