সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

ধুলিয়াখালে ভেজাল ফ্যাক্টরীতে ডিবি পুলিশের অভিযান ॥ বিপুল পরিমান মালামালসহ প্রতিষ্ঠানের মালিক আটক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৪১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল মাহমুদপুর এলাকায় একটি ভেজাল ফ্যাক্টরীতে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। অভিযানে বিপুল পরিমান ভেজাল মালামাল জব্দ এবং প্রতিষ্ঠানের মালিক ইসমাইল মিয়া (২৭) কে আটক করা হয়েছে। ইসমাইল ওই গ্রামের মর্তুজ আলীর পুত্র। সোমবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

ডিবি পুলিশের এসআই দেবাশীষ তালুকদার জানান, প্রায় ২ বছর ধরে ইসমাইল মিয়া স্কোর কনজুনা প্রোডাক্ট নামে একটি লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান খুলে ভেজাল পন্য সরবরাহ করে আসছিল। এরই প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে মালিক ইসমাইলকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমান বিভিন্ন ধরণের পণ্য।

যার মধ্যে রয়েছে, ৩শত লিটার ভেজাল সোয়াবিন তেল, ৪শত লিটার সরিষার তেল, ৮শত লিটার নারিকেল তেল। এছাড়াও আরো বিভিন্ন ধরণের স্টেশনারী সামগ্রী জব্দ করা হয়েছে। আটক ইসমাইলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরীবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com