মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত

অবশেষে উচ্ছেদ হল ডাক্তার আবু সুফিয়ানের ভবন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৪৫১ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে অবশেষে উচ্ছেদ হল প্রভাবশালী শিশু বিশেষজ্ঞ ডাক্তার ও শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ানের ভবন। শনিবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চলাকালে ওই ভবনটির অংশ বিশেষ উচ্ছেদ করা হয়। এ সময় একই এলাকার আল ফালাহ ডায়াগনস্টিক সেন্টারের একাংশসহ আশপাশের বেশ কিছু অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযান চলমান রয়েছে। পর্যায়ক্রমে পুরাতন খোয়াই নদী পাড়ে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এদিকে, উচ্ছেদ অভিযানের বিষয়টি এখন সর্বত্রই আলোচিত। আলাপচারিতায় জেলা প্রশাসনের এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহলসহ বহু সাধারন মানুষ। শহরবাসির দাবী, পুরাতন খোয়াই নদীর উচ্ছেদ কার্যক্রম শেষ করে শীঘ্রই যেন নদীর সীমানা প্রাচীর নির্মাণ করা হয়।

প্রসঙ্গত, উচ্ছেদ অভিযানের শুরু থেকেই প্রভাবশালী ডাক্তার আবু সুফিয়ানের ভবনটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা রকম শংকা ছিল। অনেকেরই ধারণা ছিল, শেষ পর্যন্ত ভবনটিতে হাত দেয়া হবে না। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভবনটির অংশ বিশেষ উচ্ছেদ করা হল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com