সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজের ছাত্রীকে উত্যক্ত ॥ সহপাঠী ছাত্রের কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৫৩১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বাহুবলে কলেজ ছাত্রীকে উত্যক্ত করার দায়ে সহপাঠী ছাত্রকে একমাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নিবাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল হাই-এর পুত্র রাসেল আহমেদ শাওন (২০) মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যয়নরত। সে একই শ্রেণির বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল।

এ অভিযোগে মঙ্গলবার পুলিশ রাসেল আহমেদ শাওনকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমান আদালতের বিচারক ওই যুবককে একমাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

আলিফ-সোবহান চৌধুরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত কলেজ ছাত্রকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com