বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

খোয়াই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ॥ চিহ্নিত অংশ এখনো অপসারণ না করায় অসন্তোষ প্রকাশ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৩৭৭ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। গতকাল শনিবার দুপুরে শহরের মাহমুদাবাদ থেকে জেলা পরিষদ পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি পুরাতন খোয়াই নদীর সীমানার অভ্যন্তরে নির্মিত অবৈধ স্থাপনা গুলোর প্রত্যেকটি অপসারণ কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শনকালে কিছু কিছু স্থাপনায় চিহ্নিত অংশ এখনো অপসারণ না করায় অসন্তোষ প্রকাশ করে জেলা প্রসাশক মাহমুদুর কবির মুরাদ। এছাড়াও তিনি উচ্ছেদকৃত অংশ পুনরায় মাপজোক করে চূড়ান্ত সীমানা নির্ধারণের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেন। উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মাসুদ রানা, এনডিসি সজীব কান্তি রুদ্র ও সার্ভেয়ারসহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করে ১৬ সেপ্টেম্বর থেকে পুরাতন খোয়াই নদীর উপর স্থাপিত অবৈধ স্থাপন উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু করেন। ১৬ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযানের প্রথম দিনই অর্ধশতাধিক অবৈধ স্থাপন গুড়িয়ে দেয় প্রশাসন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com