সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

এক জোড়া বিড়ালের দাম ৩০ লাখ টাকা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৪৮৭ বার পঠিত

অনলাইন ডেস্কঃ কানাডার পপতারকা জাস্টিন বিবার ও তার স্ত্রী জনপ্রিয় মডেল হেইলি ব্যাল্ডউইন একজোড়া বিড়াল কিনেছেন, যার দাম প্রায় ৩০ লাখ টাকা!

তবে বিবারের বিড়াল কেনার খবরে বেশ চটেছেন মার্কিন প্রাণী অধিকার সংস্থা পিপল ফর ইথনিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা)

দ্য হলিউড জানিয়েছে, ইলিনয়িস প্রজাতির এই বিরল বিড়ালের একটির দাম ১৭ লাখ ২০ হাজার, আরেকটির দাম ১২ লাখ ৮০ হাজার।

জাস্টিন বিবার-হেইলি ব্যাল্ডউইন আবার তাদের পোষা কুকুর আর বিড়ালদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুলে দিয়েছেন। ইনস্টাগ্রামে টুনা আর সুসির অফিশিয়াল পেজে ফলোয়ার সংখ্যাও প্রায় দেড় লাখ!

পেটার সিনিয়র সহসভাপতি লিসা ল্যাং উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রাণী আশ্রয়কেন্দ্র থেকে বিবার একটি বিড়াল দত্তক নিয়ে তার জীবন বাঁচিয়ে ভক্তদেরও অনুপ্রাণিত করতে পারতেন। কিন্তু তা না করে উচ্চ দামে বিদেশি হাইব্রিড প্রজাতির বিড়াল কেনার ভয়ঙ্কর বিলাসিতাকে উসকে দিলেন।

এদিকে স্যাভানা ক্যাট অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিবার যে প্রজাতির বিড়াল কিনেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে এই প্রজাতির বিড়াল বেচাকেনা নিষিদ্ধ। অঙ্গরাজ্যগুলো হলো কলোরাডো, জর্জিয়া, ইডাহো, ম্যাসাচুসেটস, নেব্রাস্কা, নিউইয়র্ক, টেক্সাস ও ভারমন্ট। তবে ক্যালিফোর্নিয়া আর সাউথ ক্যারোলিনাতেই কেবল এ প্রজাতির বিড়াল পোষা বৈধ।

প্রসঙ্গত দক্ষিণ ক্যারোলিনাতে গত ৩০ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বিবার-হেইলি তারকা জুটি। গত বছর নিউইয়র্কের একটি আদালতে লুকিয়ে বিয়ে করেন তারা।
সৌজন্যেঃ যুগান্তর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com