বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত মহাসড়ক অবরোধ

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৫১৬ বার পঠিত

মোঃ কামরুল ইসলাম ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চরে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। সকাল সোয়া ৯টার দিকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের পশ্চিম দিকে আউটার সিগন্যালের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র উপজেলার নছরতপুর গ্রামের সিএনজি চালক সেলিম মিয়ার পুত্র সোহাগ মিয়া (৭)। নিহত শিক্ষার্থী শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলে ২য় শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নছরতপুর থেকে তিনজন স্কুল ছাত্র নিয়ে একটি সিএনজি (অটোরিকশা) ইসলামী একাডেমিতে যাচ্ছিল। পথিমধ্যে পশ্চিম বড়চর নামকস্থানে হাইওয়ে পুলিশের টহল দেখে সিএনজি আটকের ভয়ে চালক ঘুরিয়ে রেলক্রসিং পাড় হয়ে যাবার চেষ্টা করছিলো। এ সময় সিলেটগামী একটি লোকাল ট্রেন রেলক্রসিংয়ে সিএনজিটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ২য় শ্রেণীর ছাত্র সোহাগ নিহত হন। খবর পেয়ে গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুটি ফেলে যান চলাচল বন্ধ করে দেয় এবং বিক্ষোভ করে। গ্রামবাসীর অভিযোগ, সিএনজিটি স্কুল ছাত্রদের নিয়ে মহাসড়ক দিয়ে যেতে পারলে এ দুর্ঘটনা ঘটতো না। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে দুই ঘন্টপর যান চলাচল স্বাভাবিক হয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com