শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তথ্য সেবায় দেশ সেরা চুনারুঘাটের ইউএনও মঈন উদ্দিন ইকবাল

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫১৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন: তথ্য সেবায় সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল। সারা দেশের ৪৯২ টি উপজেলার মধ্যে ২০১৯ সালের প্রদত্ত সেবার Ranking -এ এই গৌরব অর্জন হয়। ২৯ সেপ্টেম্বর ২০১৯- আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ঢাকা মুক্তিযোদ্ধা জাদুঘর মিলনায়তনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রণালয়ের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ এর সভাপতিত্বে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান, তথ্য সচিব আবদুল মালেক প্রমুখ : পরে আলোচনা শেষে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল এর নাম ঘোষনা হয়। তিনি অসুস্থতাজনিত অনুপস্থিতিতে তাঁর পক্ষে প্রধান অতিথি তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এর হাত থেকে পুরস্কার ও সার্টিফিকেট এবং বিশ হাজার টাকার চেক গ্রহণ করেন (ভারপ্রাপ্ত) ইউএনও সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা। পুরস্কার গ্রহণ করছেন(ভারপ্রাপ্ত)ইউএনও সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা। 

উল্লেখ্য গত বছরের ১৩ মে মঈন উদ্দিন ইকবাল চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকেই চুনারুঘাটের পৌর শহরের যানজট ও অবৈধ স্থাপনা, বাল্যবিবাহ অবৈধ বালু উত্তোলনসহ সকল অপরাধমুলক কর্মকান্ডের বিরুদ্ধে সরকার ঘোষিত ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ সফল করার লক্ষ্যে গুণগত জনসেবা ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেন । এছাড়াও প্রশাসনকে জনবান্ধব করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের সার্বিক সহযোগীতায় উপজেলার সেবার মান উন্নয়নসহ সব ক্ষেত্রে কাজের গতি সঞ্চার করেন। ছাত্র-ছাত্রীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন। স্কুল ও কলেজে মাল্টিমিডিয়া ক্লাস রুম চালু করেন । উপজেলার উন্নয়নের স্বার্থে সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে নাবগত সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা শর্শী বলেন, স্যারের মত, চুনারুঘাটের ঐতিহ্যকে ধারণ করে এ উপজেলাকে বাংলাদেশের প্রথম সারির উপজেলা রূপান্তরের চেষ্টা করবো। গুণগত জনসেবা ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে আমরা বধ্য পরিকর। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সব নাগরিককে ই-সেবার আওতায় আনতে প্রশাসন চেষ্টা করছে। চুনারুঘাট উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা ও কর্মচারীকে সঙ্গে নিয়ে স্যারের অসমাপ্ত কাজ করে যাব। ইতোমধ্যে ই-নথি কার্যক্রমে সারা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। এই গৌরবময় অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, সুনামের সহিত কাজ করায় আজ তিনি দেশ সেরা হয়েছেন, কিন্তু দুঃখের বিষয় তিনি আজ অসুস্থ, কষ্টার্জিত এই পুরস্কারটি স্যারের একার নয় পুরো চুনারুঘাটবাসীর। তিনি উপজেলা নির্বাহী অফিসারের দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com