বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

রংপুর-৩ এরশাদের আসনে উপনির্বাচন ৫ অক্টোবর

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩৪ বার পঠিত

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপনির্বাচনে আগামী ৫ অক্টোবর শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার এই আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সম্পূর্ণ ভোটগ্রহণ হবে।
গতকাল রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ইসি অতিরিক্ত সচিব বলেন, ‘শূন্য আসনটিতে ৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার এই আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সম্পূর্ণ ভোটগ্রহণ হবে।’
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর সোমবার, রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে ১১ সেপ্টেম্বর বুধবার। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৬ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত।
সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ গত ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে ১৬ জুলাই সংসদ সচিবালয় আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com