বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

শহর থেকে কিশোরী শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষনের ঘটনায় আটক সোহেল রানার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৩৯৮ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ শহরের কামড়াপুর থেকে সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে প্রাণকোম্পানীর এক কিশোরী শ্রমিককে গণধর্ষনের স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে আটক সোহেল রানা (২২)। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, গতকাল শুক্রবার বিকেলে সোহেল রানাকে আদালতে পাঠালে সে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার পুরো বর্ণনা দেয়। এবং তার সাথে যারা জড়িত তাদের নাম প্রকাশ করে। পরে তাকে আদালত কারাগারে প্রেরন করেন। সে উপজেলার আশেড়া গ্রামের বায়জীদ মহুরীর পুত্র। গত বৃহস্পতিবার সন্ধ্যার তার বাড়ি থেকে সোহেল রানাকে আটক করা হয়। প্রসঙ্গত, গত ২৭ আগস্ট সন্ধ্যায় বানিয়াচঙ্গ উপজেলার বাল্লা গাজীপুর গ্রামের তঞ্জু মিয়ার সপ্তদর্শী কন্যা অলিপুর প্রাণকোম্পানীর নারী শ্রমিককে কামড়াপুর ব্রীজ থেকে কর্মস্থলে পৌছানোর কথা বলে নিতাইরচক গ্রামের আব্দুস সামাদের পুত্র সিএনজি চালক আব্দুর রশিদ তার সহযোগী সোহেল রানা গাড়িতে তুলে নিয়ে রাস্তার পাশে পালাক্রমে ধর্ষন করে। এসময় টহলরত পুলিশ আব্দুর রশিদকে আটক করলেও তার সহযোগী পালিয়ে যায়। পরে ধর্ষিতাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ ঘটনায় তঞ্জু মিয়া বাদী হয়ে সদর থানার একটি মামলা দায়ের করে। গত বৃহস্পতিবার আব্দুর রশিদ এ ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। এদিকে, ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হলে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার তার আদালতে জবানবন্দি দেবার কথা রয়েছে। ওসি মাসুক আলী আরও জানান, অভিযুক্ত দু’জনই আদালতে স্বীকারোক্তি দিয়েছে। মামলাটির মূল রহস্য উদঘাটন করতে পুলিশ সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com