শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে নিখোঁজের ১২ ঘন্টা পর একই পরিবারের দুই শিশুর লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
  • ৫৭৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বানিয়াচঙ্গে নিখোঁজের ১২ ঘন্টা পর একই পরিবারের নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামের পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুরা হল, ওই গ্রামের সাইফুল মিয়ার পুত্র সালমান মিয়া (৬) ও তার ভাই তোফাজ্জুল মিয়ার পুত্র তায়েব মিয়া (৫)। স্থানীয় ইউপি সদস্য খন্দকার মনিরুজ্জামান মনু জানান, সোমবার সন্ধ্যা থেকে ওই দুই শিশুকে খোঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনসহ আশপাশের এলাকা গুলোতেও খোজে না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে শিশুদের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন। পরে তাদের মরদেহ পুকুর থেকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, নিখোঁজ শিশুদের লাশ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বিষয়টি শুণেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার পর বুঝা যাবে আসলে তারা পুকুরের পানিতে ডুবে মারা গেছে নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com