বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

হবিগঞ্জ সদর হাসপাতালের ডুম ছাবু মিয়া আর নেই ॥ এখন কে হবে ডুম তাজু না মতিন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৪৮৮ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ শহরের পরিচিত মুখ সবার প্রিয় ডুম ছাবু মামা (৫৫) আর নেই। এদিকে মর্গে লাশ নিয়ে পুলিশ পড়েছে বিপাকে তবে শুনা যাচ্ছে ছাবু মামার শীর্ষ তাজুল ইসলাম কিংবা চুনারুঘাটের কালা মতিন পেতে পারেন দায়িত্ব। গতকাল শুক্রবার ভোর ৬ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এ খবর সর্বত্র ছড়িয়ে পড়লে সদর হাসপাতালে পড়ে শোকের ছাড়া। তাকে এক নজর দেখার জন্য পুরাতন হাসপাতাল কোয়ার্টারে তার অস্থায়ী বাসভবনে সহকর্মীসহ সর্বস্তরের মানুষ ভীড় করেন। দুপুর ১২ টায় তার লাশ বাসায় নিয়ে আসা হয়। জুম্মার নামাযের পর কোর্ট সমজিদে তার জানাযা অনুষ্ঠিত হয়। এতে সহকর্মী, সাংবাদিক, রাজনৈতিবীদসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন। জানাযা শেষে তার লাশবাহী কপিন শ্রীমঙ্গল উপজেলার সাতগাও’র কুঞ্জবন তার শ্বশুর বাড়ী পীরের মাজারের পাশে আসরের নামাযের পর ২য় জানাযা শেষে দাফন করা হয়। জানা যায়, তার বাড়ী বাহুবল উপজেলার ভাদেশ্বর গ্রামের। তিনি ৩৫ বছর যাবত হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গের প্রধান ডুম হিসেবে লাশ কাটার দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও স্ত্রী এবং অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
অপর একটি সুত্র জানায়, ডুম ছাবু মিয়ার মৃত্যুতে পুলিশ সদস্যরা পড়েছেন বিপাকে। বিভিন্ন স্থান থেকে আগত লাশ গুলোর ভীড় হচ্ছে মর্গে। তিনি মারা যাওয়ার তার শীর্ষ তাজু মিয়া বলছেন ‘উস্তাদ নেই, আমার বুকটা ফেটে যাচ্ছে। পরিবর্তে আমি নিজেই তার দায়িত্ব পালন করতে চাই’। অন্যদিকে চুনারুঘাটের ডুম কালা মতিন বলে, ‘আমি ২০ বছর ধরে মর্গের সাথে আছি, তাই এখানে আমারও হক্ব আছে। কর্তৃপক্ষ আমাকে সুযোগ দিলে আমি যথাযত ভাবে দায়িত্ব পালন করব।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক রতিন্দ চন্দ্র্র দেব জানান, ডুম ছাবু মারা যাওয়ায় আমরা বিপাকে পড়েছি তবে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত ছাবুর দুই শীর্ষ তাজু এবং মতিন মিয়া দায়িত্ব পালন করবেন। কর্ম দক্ষতা অনুযায়ী নিয়োগ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com