বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জামসহ ৭ জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৪৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জ উপজেলা কুর্শি ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যসহ ৭ ডাকাতকে ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার কুর্শি ইউনিয়নের সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নবীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার পুত্র রুহেল মিয়া (২৪), ছালামতপুর গ্রামের নান্দু মিয়ার পুত্র আবু তাহের (২৫), শ্রীমঙ্গল উপজেলার বিলাশের পাড় গ্রামের আদু মিয়ার পুত্র সামছু মিয়া (৩৫), খোরশেদ মিয়ার পুত্র শাকিব মিয়া (২১), মৃত ইছাক মিয়ার পুত্র ইমাম উদ্দিন (৩৫), সুন্দর আলীর পুত্র রাজু মিয়া (২০) ও মৃত কদু মিয়ার পুত্র জুয়েল মিয়া (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত সময় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিত্বে নবীগঞ্জ থানার ওসি মো. ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কুর্শি ইউনিয়নের সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে উল্লেখিত ৭জন ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় দুই ডাকাত পালিয়ে যায়। ডাকাতদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম রামদা, খুন্তি, রড, চাইনিজ কুড়াল, ছুড়া জব্দ করা হয়।
গতকাল শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় ।
নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাতির সরঞ্জামসহ ৭জনকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com