সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজে হামলায় ৫জন আহত ॥ কলেজ বন্ধ ঘোষণা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৪ আগস্ট, ২০১৯
  • ৪৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজে ছাত্রদের মধ্যে হামলায় ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বামৈ এলাকার কিছু কলেজ ছাত্র ও বহিরাগতরা মিলে, বুল্লা, সিংহগ্রাম, মনতৈল, রাঢ়িশাল ও করাব এলাকার ছাত্রদের উপর লাটিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় ছাত্ররা দিগি¦দিক দৌড়ে পালিয়ে যায়। আত্মরক্ষার্থে অনেকে ক্লাস রুমের ভিতরে আশ্রয় নেয়। সেখানেও আক্রমন করে হামলাকারীরা। এতে আহত হয় কাদির, সায়েম ও মামুনসহ ৫জন। হামলা সামাল দিতে শিক্ষক কৃষ্ণ বনিক আক্রমনকারী ছাত্রদের কাছে লাঞ্ছিত হন। পরে খবর পেয়ে লাখাই থানার ওসি এমরান হোসেন একদল পুলিশ নিয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন।
এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলী ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনাটি সমাধানের লক্ষে আমি এবং থানার (ওসি) মিলে আগামী সোমবার সকাল ১১টায় অভিভাবক সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধান করার জন্য তারিখ নির্ধারণ করা হয়। পরবর্তীতে আবারো হামলার ঘটনা ঘটে। উদ্বুত পরিস্থিতির কারনে অনিবার্য কারন বশত: কলেজ বন্ধ ঘোষনার পাশাপাশি বসার তারিখ বাতিল করা হয়। লাখাই থানার ওসি এমরান হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com