সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

শহরের গরুর বাজার মুকামবাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৫ যুবক-যুবতী আটক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৪৪৩ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ শহরের গরুর বাজার মুকাম বাড়ি এলাকা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৫ যুবক-যুবতীকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল খদ্দের ও তার স্ত্রী পালিয়ে যায়। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ওই যুবক-যুুবতীকে আটক করা হয়। জানা যায়, উল্লেখিত এলাকার একটি ভাড়াটে বাসায় বিভিন্ন স্থান থেকে যুবক-যুবতীদের এনে দেহ ব্যবসা চালিয়ে আসছিল। গতকালও ওই বাসায় বিভিন্ন স্থান থেকে যুবক-যুবতী এনে দেহ ব্যবসা বসানো হয়। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সদর থানার তদন্ত (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই বাসায় অভিযান চালায়। এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৫ যুবক-যুবতীকে আটক করে পুলিশ। আটককৃতরা হল, বানিয়াচং উপজেলার দক্ষিন সাঙ্গর গ্রামের শাহীন মিয়ার কন্যা শাপলা বেগম (১৮), মাধবপুর উপজেলার শ্যামলী পাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার কন্যা তাছলিমা খাতুন (১৮), শহরতলীর গোবিন্দ্র পুর গ্রামের শহীদ মিয়ার পুত্র আলমগীর মিয়া (২৬), শহরের রাজনগরের বাসিন্দা মৃত নিম্বর আলী মুন্সির পুত্র আজিজুর রহমান উজ্জ্বল (৩২) ও শহরের কামড়াপুর এলাকার আব্দুল লতিফ-এর পুত্র আজিজুর রহমান সাগর (২০)। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার তদন্ত (ওসি) জিয়াউর রহমান জানান, অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৫ যুবক-যুবতীকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com