সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

প্রেমিক জুটি আটক কারাগারে প্রেরণ

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
  • ৪৬১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ শহর থেকে পালিয়ে গিয়েও ঘর বাঁধতে পারল না প্রেমিক জুটি। পুলিশের হাতে আটক হয়ে তাদের টাই হল কারাগারে। আটককৃতরা হল হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার শাহজাহান খানের কন্যা হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্রী মনোয়ারা আক্তার মুন (১৫) ও সদর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আনোয়ার উদ্দিনের পুত্র সায়োয়ার হোসেন সাজু (২৫)। সোমবার বিকেলে আটককৃতদের হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে প্রেরন করলে আদালত সাজু ও মুনকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এর আগে গত শনিবার গভীর রাতে কোর্টস্টেশন পুলিশ ফাড়িঁ পরিদর্শক গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মির্জাপুর সাজুর বাড়ি থেকে তাদের আটক করে।
পুলিশ সুত্রে জানা যায়, সাজু ও মুনের মাঝে গত ২ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। তারা প্রায়ই শহরের বিভিন্ন কফি হাউজ, নির্জন স্থানে আনন্দ ফুর্তিতে লিপ্ত হত। বিষয়টি আচঁ করতে ছাত্রীর পিতা ব্যবসায়ী শাহজাহান মিয়া। মুনকে সাজুর সাথে মেলা-মেশা করতে নিষেধ করলেও তারা গোপনে তাদের সম্পর্ক চালিয়ে যায়। অবশেষে ঘরবাধার আশায় গত শনিবার সকালে প্রেমিক যুগল অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। পরে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে সাজুর বাড়িতে চলে যায়। শনিবার গভীর রাতে মুনের পিতার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাদের আটক করে নিয়ে আসে। মুন তার পিতার সাথে যেতে না চাইলে পুলিশ তাদেরকে আদালতে প্রেরন করে। কিন্তু সেখানেও একই অবস্থা হলে প্রেমিক যুগলকে কারাগারে প্রেরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com