সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

শ্রীমঙ্গলে বাচ্চা বের হচ্ছে অজগরের ডিম থেকে

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৫০৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে অজগরের ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করেছে। প্রায় দীর্ঘ দেড় মাস মা অজগরটি তা দেয়ার পর মঙ্গলবার রাত থেকে ডিম ফুটে ছোট ছোট বাচ্চা বের হতে শুরু করেছে।

এর আগে ওই অজগরটি প্রথম ২০০২ সালের মে মাসে ৩২টি ডিম দিয়েছিল। সেবার ডিম পাড়ার ৫৯ দিন পর ২৮টি বাচ্চা ফুটেছিল। ২০০৪ সালের ১৩ মে ৩৮টি ডিম দেয়। সেবার ৬০ দিন পর বাচ্চা ফুটেছিল ৩২টি। সর্বশেষ ২০১১ সালের মে মাসে ৩০টি ডিম দেয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, সাপটি গত ৯ জুন ৩২টি ডিম দিয়েছিল। মঙ্গলবার রাত থেকে সেই ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে। প্রায় দুই দিন লাগবে সবগুলি ডিম থেকে বাচ্চা বের হতে।

এবারও ৩২টি ডিমের মধ্যে ২০/২২টি থেকে বাচ্চা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করে তিনি আরও জানান, এর আগেও সাপটি ৩ বার ডিম দিয়েছে। নতুন বাচ্চাগুলোকে সময়মতো লাউয়াছড়া জাতীয় উদ্যান অথবা সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

সুত্রঃ আজকের সিলেট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com