সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে বৃষ্টির পানিতে ধ্বসে পড়েছে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০১৯
  • ৪০৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ চুনারুঘাটে পাহাড়ি ঢল ও টানা তিন দিনের বৃষ্টিতে পুরাতন ঢাকা-সিলেট সড়ক ধ্বসে পড়েছে। ফলে ঝুকি নিয়ে ওই সড়কে চলাচল করছে যানবাহন। তবে সড়ক বিভাগ জরুরী ভিত্তিতে ধ্বসে পড়া স্থানে মেরামত কাজ করছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল জানান, ঢাকা-সিলেট পুরাতন সড়কের চুনারুঘাট উপজেলার চন্দ্রি ব্রীজের নিকটে রামগঙ্গা এলাকায় শনিবার রাতের যেকোন এক সময়ে ধ্বসে পড়ে। বিষয়টি তিনি জানার সাথে সাথে সড়ক বিভাগের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সংষ্কারের উদ্যোগ গ্রহন করেন। তিনি বলেন বর্তমানে ধ্বসে পড়া স্থানে বালুর ব্যাগ দিয়ে সংস্কার করা হচ্ছে। তিনি বলেন মূলত পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারনেই সড়কটি ধ্বসে পড়েছে।

চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর জানান, সড়কটি ধ্বসে পড়ার খবর পেয়ে রবিবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে কর্তৃপক্ষকে মেরামতে জন্য বলা হয়েছে। তিনি বলেন ইতিমধ্যে সড়ক বিভাগ ওই স্থানে মেরামতের উদ্যোগ গ্রহন করেছে। তিনি বলেন রাস্তার পাশ থেকে মাটি সরে যাওয়ার কারই্ হেঠাৎ ধ্বসে পড়েছে। হবিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, ধ্বসে পড়া স্থানে সড়ক বিভাগের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে জিও ব্যাগ ফেলে মেরামত করা হচ্ছে। তিনি বলেন পর্যায়ক্রমে ধ্বসে পড়া স্থানে উন্নতমানে কংকিটের গাইডওয়াল তৈরী করা হবে। তিনি বলেন আপাতত জিও ব্যাগ দিয়েই মেরামত করতে হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন ধ্বসে পড়ার রাস্তার পাশে একটি ছড়া রয়েছে সেই ছড়া থেকে এক শ্রেণীর অসাধূ ব্যবসায়ীরা অতিরিক্ত বালু উত্তোলনের কারনে সড়ক ধ্বসে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com