রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

চুনারুঘাটে সাংবাদিকের অর্ধশত রোপনকৃত গাছের চারা ভেঙ্গে ফেলেছে দুষ্কৃতিকারীরা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৫৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার রাণীগাওঁ ইউনিয়নের চাটপাড়া গ্রামের সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ-এর অর্ধশত রোপনকৃত গাছের চারা রাতের আধারে ভেঙ্গে ফেলেছে দুষ্কৃতিকারীরা। গতকাল শনিবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে।এ ব্যপারে সাংবাদিক হারুন-এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন,গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টায় তাঁর নিজ গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার উত্তর পাশে তাঁরই জমির দক্ষিন পাশে প্রায় ৫০টি কাঠ গাছের চারা রোপন করেছিলেন।যে স্থানে অতীতে ও তিনি কাঠ গাছের চারা রোপন করে  প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে যতসামান্য পরিমাণ হলেও প্রকৃতিকে সহযোগীতা করেছেন।কিন্তু গতকাল চারা রোপনের পর রাত অতিবাহিত হলে সকালে গিয়ে দেখেন  তার গাছগুলো বাঁশের খুটিতে প্লাস্টিকের সুতা দিয়ে বাধা  থাকা অবস্থাতেই কে বা কারা ভেঙ্গে ফেলেছে।তবে তিনি বলেছেন গাছ রোপনের সময় ওই গ্রামের এক দুষ্কৃতিকারী উল্লেখিত গ্রামবাসীর রাস্তাটিকে নিজেদের রাস্তা দাবী করে গাছ রোপনে বাধা দেওয়া সহ অনেক হুমকি ধামকি দিয়েছে। সাংবাদিক শেখ হারুন ধারনা করেছেন ওই দুষ্কৃতিকারীর চক্র মিলেই তাঁর গাছগুলো ভেঙ্গেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com