বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা

মাধবপুরে সিলেটের ডিআইজি কামরুল আহসান॥মাদকাসক্ত কাউকে সরকারী চাকরিতে প্রবেশ করতে দেয়া হবে না

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৪৮০ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান (বিপিএম বার) বলেছেন, একটি জাতিকে ধ্বংসের জন্য মাদক যথেষ্ট। আগামী বছর থেকে মাদকাসক্ত কাউকে সরকারী চাকরিতে প্রবেশ করতে দেয়া হবে না। চাকরিতে প্রবেশের আগে প্রত্যেককে মাদকাসক্ত কিনা পরীক্ষা করে দেখা হবে। কোন পরিবারে একটি মাদকাসক্ত থাকলে পরিবারটি ধ্বংস হয়ে যায়। মাদকের কুফল সম্পর্কে জন সচেতনতা সৃষ্টির পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। যদি কোন পুলিশ সদস্য মাদক কিংবা অপরাধ কর্মকান্ডে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি ও চাকরিচ্যুত করা হবে। মাদক ও জঙ্গী তৎপরতায় জড়িতের কোন ছাড় নয়। মাদকের সাথে কোন গডফাদারকেও ছাড় দেয়া হবে না।

বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, জনগনকে হয়রানি মুক্ত সেবা দিতেই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে জনগণ তাদের অভিযোগ সরাসরি পুলিশের কাছে বলতে পারবে। এছাড়া ছোটখোট বিরোধ নিষ্পত্তি করা হবে। এতে মামলার সংখ্যাও কমবে। তিনি শনিবার দুপুরে মাধবপুর থানা পুলিশ আয়োজিত বিট পুলিশিং সম্প্রসারিত কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের সভাপতিত্বে বিট পুলিশিং সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম, পিপিএম), সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার গৌতম দেব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহম আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com