শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

আব্দুস সহীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন” আজিম উল্লা সভাপতি

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৪৩৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন :: বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের আব্দুস সহীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী আজিম উল্লা। বৃহস্পতিবার (১১জুলাই ) স্কুল হলরুমে পরিচালনা কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যোৎসাহী সমাজকর্মী আজিম উল্লাকে সভাপতি নির্বাচিত করা হয়। বিশিষ্ট মুরুব্বী আব্দুস ছামাদ এর সভাপতিত্বে স্কুলের প্রধান শিক্ষক ও কমিটির মূখ্য সচিব আব্দুর রহমান এর পরিচালনায় উক্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি দাতা সদস্য আব্দুস সহিদ, ইউপি সদস্য আফরুজ আলী তালুকদার, স্থানীয় উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোঃ কামাল হোসেন,মহিলা বিদ্যোৎসাহী মোছাঃ কামরুন্নাহার, সহকারী শিক্ষিকা কামরুন্নাহার লিপি, মোছাঃ আলেয়া খাতুন, মোছাঃ হেলেনা আক্তার, শিক্ষক প্রতিনিধি আব্দুর রহমান। এদিকে নবনির্বাচিত সভাপতি আজিম উল্লা সকল শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী তথা কমিটির সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আসুন আমরা নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে ছেলেমেয়েদের পড়ালেখার দিকে বিশেষ নজর দেই। তিনি স্কুলের উন্নয়নের সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com