শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ ৩০ কেজি গাঁজা জব্দ বাহুবলের দিগম্বর এলাকায় শিমের বাম্পার ফলন ॥ কৃষকের মুখে হাসি বাহুবলে ট্রাক চাপায় সহকারি শিক্ষক নিহত, সড়ক অবরোধ রত্না ব্রীজে পাথর বোঝাই ট্রাক পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ বাহুবলের মহাসড়কে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ ॥ চালকসহ নিহত ২ হবিগঞ্জের নতুন পুলিশ সুপার ইয়াসমিনের যোগদান চুনারুঘাট-মাধবপুরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই-সৈয়দ ফয়সল বিজিবির অভিযান ॥ ৭৪ লাখ টাকার চোরাই পন্য জব্ধ ৫টি ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সৌহার্দ্য ও সম্প্রীতির মাধবপুর-চুনারুঘাট গড়তে চাই-সৈয়দ মোঃ ফয়সল

হবিগঞ্জে বিশেষ অভিযানে ৪২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার গডফাদারসহ ৩জন গ্রেফতার

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৪৫৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের গডফাদারসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মোটর সাইকেল ও বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের নামে বানানো সিল ও জাল কাগজ পত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার ৮ জুন বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

তিনি জানান, আটক তিন জন মোটর সাইকেল চোর চক্রের অন্যতম সদস্য। এদের মধ্যে দীপক দাস হচ্ছে তাদের গডফাদার। তার নির্দেশে চুরি সংঘঠিত থেকে শুরু করে কেনা বেচা ও এক জেলা থেকে অন্য জেলায় হস্তান্তর পক্রিয়া করে চক্রটি। সম্প্রতি হবিগঞ্জ শহরে মোটর সাইকেল চুরি বৃদ্ধি পেলে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহীনি। এরই ধারাবাহিকতায় তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হল, খুলনা জেলার সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার এলাকার ইমদাদুল ইসলামের ছেলে সাইফুল মিয়া পিয়াল, হবিগঞ্জ শহরতলীর উমেদনগর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আলমগীর হোসেন ও চক্রের গডফাদার দীপক দাস।

এসপি আরো জানান, গত ৩ মাসে আইনশৃঙ্খলা বাহীনি অভিযান চালিয়ে ৪২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার ও ৪৫ জনকে আটক করেছে।

এছাড়াও প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় ৫৮৭টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ৩১৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com