শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

চুনারুঘাট স্কুল ছাত্রী অপহরণ’ থানায় মামলা

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৫০৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামের এক স্কুল ছাত্রী(১৫)কে অপহরণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ৮ জুলাই সোমবার দুপুরে চুনারুঘাট থানায় মামলাটি দায়ের করেন অপহৃত স্কুলছাত্রীর বাবা। অপহৃত ছাত্রী উপজেলার আমরোড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়াশুনা করছে।

মামলার এজাহারে ও স্থানীয় সুত্রে জানা গেছে, স্কুলে যাওয়া আসা পথে তাকে প্রায় উত্ত্যাক্ত করে আসছিল ২নং আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল খাস, এলাকার মোঃ জালাল উদ্দিনের ছেলে আব্দুল হক(২৮) ও তার সহযোগী সুন্দর পুর গ্রামের আব্দুল সহিদের ছেলে আব্দুল ওয়াহিদ (২৮)। বিষয়টি তাদের পরিবারকে অবগত করেও কোন সুফল হয়নি। বিচার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ৬ জুলাই শনিবার স্কুলে যাওয়ার পথে সিএনজি দিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ নাজমুল হক জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ও আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com