শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে ॥ চুনারুঘাটের ১ জনসহ ৩ ডাকাত আটক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৬২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে চুনারুঘাটের ১জনসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরা হলো চুনারুঘাট থানার ডেওয়াতলী গ্রামের জহুর আলীর ছেলে মোঃ সুজন মিয়া (২৮), চাঁদপুর জেলার বাঘাদি থানার ইছলি গ্রামের সাদেক গাজীর ছেলে খোকন গাজী (৪৫) ও কমলগঞ্জ উপজেলার লংগুরপার গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে ছোবহান মিয়া (৪০)।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি এএসপি আশরাফুজ্জামান আশরাফুজ্জামান জানান, শ্রীমঙ্গল থানাধীন দক্ষিণ উত্তরসুর সাকিনস্থ রেল ব্রীজ সংলগ্ন এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের সহায়তায় ডাকাতদের আটক করা হয়। এদের কাছ থেকে একটি পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা হয়েছে।
এএসপি জানান, আমাদের কাছে সংবাদ ছিল তারা একটি বাসায় ডাকাতি করবে। সেজন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com