মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

চুনারুঘাট গণপাঠাগার পদক্ষেপ এর বাজেট ঘোষণা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৪৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী পদক্ষেপ গণপাঠাগারের ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। আয়-ব্যয় ২ লক্ষ ৬১ হাজার ৮ শত টাকা ধরা হয়েছে।

এদিকে ১৮/১৯ অর্থ বৎসরের আয় ২,১৮,৩৪০ টাকা এবং ব্যয় ১,৭৮,৫৪৯ টাকা, ব্যাংক স্থিতি ৩৯৭৯১ টাকা।

শুক্রবার সকাল ১১ ঘটিকায় পদক্ষেপ গণপাঠাগারে অর্থ সম্পাদক এস এম মিজানুর রহমান প্রস্তাবিত বাজেট ও বিগত বছরের আয়-ব্যয় ঘোষনা করেন ।

এদিকে পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি মোস্তফা মোর্শেদের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচির প্রতিবেদন পেশ করেন গণপাঠাগারের সেক্রেটারি মনিরুল ইসলাম জুয়েল।

এ সময় বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন পদক্ষেপ গণপাঠাগারের সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, প্রচার সম্পাদক মোহাম্মদ নুরুউদ্দিন, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক এহতেরামুল হক সোহাগ, নির্বাহী সদ্স্য ও সাবেক সভাপতি প্রভাষক মাজহারুল ইসলাম প্রমুখ।
সাধারণ সদস্যদের উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, আব্দুল ওয়াদুদ খান, হুমায়ুন কবীর মিলন, সাইফুর রহমান কায়েস,সিরাজুর রহমান সেলিম প্রমুখ।
উল্লেখ্য, সাধারণ সভায় বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে উপদেষ্টা পরিষদ গঠন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com